বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই: প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই: প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টানদের মধ্যে কোনও ভেদাভেদ নেই।

তিনি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় আইনশৃঙ্খলা মিটিং শেষে পূজা মণ্ডপে ডিও প্রদান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণকালে এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্গোৎসবকে বর্ণিল ও আনন্দময় করার জন্য বর্তমান সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। পূজার সময় আইনশৃঙ্খলার ব্যাপারে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, যদি কেউ কোনও ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করে, তবে তা শক্ত হাতে দমন করা হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।

বিজ্ঞাপন