মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
অর্থনীতি

জাতীয় ভিসা নীতিমালায় আসছে বড় পরিবর্তন

জাতীয় ভিসা নীতিমালায় নতুন পরিবর্তনের খসড়া উপস্থাপন করেছে সরকার।

জাতীয় ভিসা নীতিমালায় আসছে বড় পরিবর্তন

দুই দশক পর নতুন করে জাতীয় ভিসা নীতিমালার খসড়া উপস্থাপন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এই তথ্য জানান।

নতুন ভিসা নীতিমালার উদ্দেশ্য হলো পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও জোরদার করা এবং বিদেশি বিনিয়োগ ও পর্যটন খাতকে উৎসাহিত করা। এই লক্ষ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব উল্লেখ করেন, পূর্বে কালো তালিকাভুক্ত দেশগুলোর অবস্থান অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন উদ্দেশ্য বিবেচনায় ভিসাকে ৩৪টি পৃথক ক্যাটাগরিতে বিন্যস্ত করার প্রস্তাব রাখা হয়েছে। এই ক্যাটাগরিগুলোর বিস্তারিত পরে জানানো হবে।

বিজ্ঞাপন