বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত
অর্থনীতি

১৪ বছর ধরে বন্ধ খুলনার সোনাডাঙ্গা সৌরবিদ্যুৎ কেন্দ্র

খুলনার সোনাডাঙ্গা সৌরবিদ্যুৎ কেন্দ্র ১৪ বছর ধরে বন্ধ, দ্রুত চালুর দাবি পরিবেশবিদদের।

১৪ বছর ধরে বন্ধ খুলনার সোনাডাঙ্গা সৌরবিদ্যুৎ কেন্দ্র

দেশের প্রথম খুলনার সোনাডাঙ্গা সৌরবিদ্যুৎ কেন্দ্রটি প্রায় ১৪ বছর ধরে বন্ধ রয়েছে। এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে অযত্ন-অবহেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

২০০৮ সালে খুলনার সোনাডাঙ্গায় ২০ কিলোওয়াট ক্ষমতার এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। এটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতো, তবে যন্ত্রাংশ নষ্ট ও রক্ষণাবেক্ষণের অভাবে ২০১২ সালে এটি বন্ধ হয়ে যায়।

দীর্ঘদিন অচল থাকার ফলে কেন্দ্রটির সব যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। খুলনা পরিবেশ সুরক্ষা মঞ্চের আহ্বায়ক কুদরত-ই-খুদা বলেন, ‘জ্বালানি সমস্যার কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না সরকার। এমন সংকটের সময় কেসিসির সৌরবিদ্যুৎ কেন্দ্রটি দ্রুত চালু করা উচিত।’

খুলনা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, ‘বিদ্যুৎ উৎপাদনে ফসিল ফুয়েলের ব্যবহার পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে। তাই সৌরবিদ্যুতের প্রসার ও উন্নয়ন জরুরি।’

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, বিদ্যুৎ কেন্দ্রটি চালু করার চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত উদ্যোগ না নিলে সৌর বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

বিজ্ঞাপন