বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

লন্ডনে প্রথমবার পারফর্ম করবে ব্যান্ড ওয়ারফেজ

লন্ডনে ১৯ জুলাই প্রথমবার পারফর্ম করবে ব্যান্ড ওয়ারফেজ।

লন্ডনে প্রথমবার পারফর্ম করবে ব্যান্ড ওয়ারফেজ

আগামী ১৯ জুলাই (রোববার) লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’। এই আয়োজনে প্রথমবারের মতো পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

কনসার্টে উপস্থিত থাকবেন শিল্পী জেফার, মুযা এবং বাপ্পী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সামা মেহজাবিন রিনতি এবং রাফসান সাবাব। কনসার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার নিশাত খুশবু।

রোববার (২৮ জুন) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অ্যামব্রোসিয়ানস ইভেন্ট এবং ম্যানেজমেন্ট লিমিটেডের ডিরেক্টর ইমরান চৌধুরী। তিনি জানান, ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।

প্রবাসী বাঙালিরা এই কনসার্ট উপভোগের জন্য অপেক্ষা করছেন। কনসার্টের পর দর্শকরা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা সেলিব্রেটিদের সঙ্গে উপভোগ করতে পারবেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা, যেমন এমডি জুনাইদ রিয়াজ, কাজী সুমন, হেফাজুল করিম রকিব এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফেরদৌস রহমান রিকা।

কনসার্টের টিকিট অনলাইনে এবং আপটন পার্ক নিশাস ক্যাফ, হোয়াইট চাপাল ক্যাফে কর্নার ও ম্যানর পার্ক মাম ক্যাফে থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। টিকিটের মূল্য প্রিমিয়াম- £৩০, নরমাল- £২৫৩, এবং ভিআইপি - £৮০। বিশেষ প্রমো কোড ব্যবহারে মূল্য ছাড়ের সুযোগ রয়েছে।

কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে যমুনা টিভি।

বিজ্ঞাপন