শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু
বিনোদন

দীপ্ত প্লেতে আসছে ‘সৌভাগ্যের ছোট্ট তারা’ মাইক্রোড্রামা

দীপ্ত প্লেতে মুক্তি পাচ্ছে নতুন মাইক্রোড্রামা ‘সৌভাগ্যের ছোট্ট তারা’।

দীপ্ত প্লেতে আসছে ‘সৌভাগ্যের ছোট্ট তারা’ মাইক্রোড্রামা

ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আগামীকাল (৩০ জুন) মুক্তি পাচ্ছে নতুন মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’, যা বাংলায় ডাবিং করা হয়েছে ‘সৌভাগ্যের ছোট্ট তারা’ নামে।

এটি দীপ্ত প্লেতে প্রচার হতে যাওয়া বাংলায় ডাবিং করা চতুর্থ মাইক্রোড্রামা। সিরিজটি পারিবারিক আবেগ ও ফ্যান্টাসির মিশেলে গড়ে উঠেছে, যেখানে ছোট্ট মেয়ে সু বাওকে কেন্দ্র করে কাহিনি আবর্তিত হচ্ছে।

সু বাও জন্মের পর থেকেই পারিবারিক ষড়যন্ত্র ও ভুল বোঝাবুঝির কারণে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। অন্যদিকে, এক রহস্যময় অশুভ শক্তির কবলে পড়ে তার মা বন্দী হয়ে যান এক অজানা জগতে।

পরবর্তীতে সু বাওকে দত্তক নেয় একটি পরিবার, কিন্তু সেখানে সে অবহেলা ও নির্যাতনের শিকার হয়। অবশেষে সে মামার বাড়িতে আশ্রয় নেয় এবং নিজের অতীত সম্পর্কে জানতে শুরু করে।

একপর্যায়ে সু বাও বাবার সন্ধানও পায় এবং এই যাত্রায় তার পাশে দাঁড়ান শক্তিশালী আধ্যাত্মিক গুরু এঞ্জেল মাস্টার জি। তার সহায়তায় সু বাও একের পর এক রহস্যের সমাধান করে এবং বিপৎসংকুল অভিযানে নেমে অবশেষে বন্দী মায়ের সন্ধান পায়।

দীপ্ত প্লের এই মাইক্রোড্রামার বাংলা সংলাপ অনুবাদ, রচনা ও সম্পাদনার কাজ করেছে টেলিভিশনটির নিজস্ব সংলাপ রচয়িতা দল। তত্ত্বাবধানে ছিলেন মাহমুদুল হাসান মুরাদ এবং বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন দীপ্ত টিভির কণ্ঠাভিনয় শিল্পীরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা।

বিজ্ঞাপন