শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু
বিনোদন

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় রূপালী পর্দায় নাটক ও সিনেমা

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ঢালিউডে নাটক ও সিনেমার উজ্জ্বল উপস্থিতি।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় রূপালী পর্দায় নাটক ও সিনেমা

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে। চায়ের টেবিল কিংবা সামাজিকমাধ্যমে এখন একটাই আলোচনা ‘ফুটবল’। এই মৌসুমে ফুটবল নিয়ে নির্মিত কিছু দেশীয় নাটক ও সিনেমার খোঁজ পাওয়া গেছে।

বিশ্ব চলচ্চিত্রে ফুটবলকে কেন্দ্র করে নানা ধরনের সিনেমা থাকলেও ক্রীড়ানির্ভর চলচ্চিত্রে ঢালিউড অনেকটাই পিছিয়ে। তবে কিছু উল্লেখযোগ্য সিনেমা রয়েছে, যার মধ্যে অন্যতম পরিচালক খিজির হায়াত খানের ‘জাগো’। এই সিনেমায় কুমিল্লা একাদশের সঙ্গে ভারতের ত্রিপুরা একাদশের টানটান লড়াই ফুটে উঠেছে, যা দেশপ্রেম ও ফুটবলের আবেগকে তুলে ধরেছে।

‘জাগো’ সিনেমার গানগুলো যেমন ‘সেই পথ চলতে পথ চলতে’ ও ‘জাগো জাগো বাংলাদেশ’ জনপ্রিয়তা অর্জন করেছে, সমালোচকদের মতে, দেশের ইতিহাসে ‘জাগো’র চেয়ে দুর্দান্ত ক্রীড়ানির্ভর চলচ্চিত্র আর দেখা যায়নি।

আরেকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দামাল’, যা ২০২২ সালে মুক্তি পায়। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মীম।

নাটকেও ফুটবল নিয়ে চিত্রিত হয়েছে নানা গল্প। ‘ঢাকাইয়া ফুটবল’ নাটকে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে উত্তেজনা তুলে ধরা হয়েছে। এটি পরিচালনা করেছেন মিফতাহ্ আনান।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে নাটক ‘পাড়ার বিশ্বকাপ’ও দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান ও সাব্বির অর্নব।

গত বিশ্বকাপ মৌসুমে কাজল আরেফিন অমি ‘ব্যাচেলরস ফুটবল’ নাটক নিয়ে আসেন, যা ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশের পর ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল। এবার তিনি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর একটি বিশেষ পর্ব নিয়ে আসছেন, যেখানে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ দেখা যাবে।

‘মহল্লার ওয়ার্ল্ড কাপ’ নাটকে ফুটবল টুর্নামেন্টের সময় এক পুরো মহল্লার দুই ভাগে বিভক্ত হওয়ার চিত্র ফুটে উঠেছে। তরুণ প্রজন্মের প্রেম-ভালোবাসার মিষ্টি রসায়নও এতে রয়েছে।

বিজ্ঞাপন