বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

বিশ্বকাপের পর সঞ্জয় দেব ও নোরা ফাতেহির নতুন গান 'চ্যাম্পিয়ন'

বিশ্বকাপের পর সঞ্জয় দেব ও নোরা ফাতেহির নতুন গান 'চ্যাম্পিয়ন' প্রকাশ পাবে ২৯ জুন।

বিশ্বকাপের পর সঞ্জয় দেব ও নোরা ফাতেহির নতুন গান 'চ্যাম্পিয়ন'

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি আবারও একসঙ্গে নতুন গান নিয়ে আসছেন। তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ আগামী ২৯ জুন প্রকাশ পাবে।

সঞ্জয় দেব জানিয়েছেন, গানটি বিশ্বকাপের আবহকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন’ শুধুমাত্র খেলাধুলাকে কেন্দ্র করে তৈরি কোনো গান নয়, বরং এটি বিজয়, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতিটি অর্জন উদযাপনের বার্তা বহন করবে।

গানটির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক।’

বিজ্ঞাপন