মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ব্রেকিং
বিনোদন

সন্তানের নাম নিয়ে বিতর্কে সাইফ আলি খান

সন্তানের নাম নিয়ে সাইফ আলি খান ও কারিনা কাপুরের বিতর্কে মুখ খুললেন সাইফ।

সন্তানের নাম নিয়ে বিতর্কে সাইফ আলি খান

বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুরের সন্তান তৈমুরের নাম নিয়ে বিতর্ক আবারও সামনে এসেছে। তৈমুর নামটি চতুর্দশ শতাব্দীর অত্যাচারী শাসক তৈমুর লংয়ের সঙ্গে মিল থাকার কারণে অনেকেই সমালোচনা করেছেন।

সাইফ আলি খান জানান, নামটি নির্বাচনের পেছনে অন্য একটি কারণ রয়েছে। তিনি বলেন, "আমরা যে বাড়িতে থাকতাম, তার পাশে তৈমুর নামের একটি ছেলে ছিল। তৈমুর নামের মানে লোহা। সেখান থেকেই আমার আর কারিনার নামটা পছন্দ হয়েছিল। তবে খুব ভুলভাবে এই নামের ব্যাখ্যা করা হয়।"

কারিনা কাপুর, সাইফের নামকরণের পেছনে ইতিহাসের প্রতি তার আগ্রহের কথা উল্লেখ করে বলেন, "আমার মনে হয় সাইফ রাজা তৈমুরের অনুরাগী! ও ছোটবেলায় খুব ইতিহাসের বই পড়ত। সেই জন্যই হয়তো এই নাম দিয়েছে।"

তৈমুর আলি খান ২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং তাকে মজা করে ‘ছোট নবাব’ বলা হয়। সাইফ ও কারিনা একাধিকবার সন্তানের নাম নিয়ে সমালোচনার মুখে পড়েছেন, যা তাদের জন্য সহজ ছিল না।

বিজ্ঞাপন