বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
খেলাধুলা

নগরবাউল-ওয়ারফেজসহ ৫ ব্যান্ডের কনসার্ট ২৩ অক্টোবর

২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হবে পাঁচ জনপ্রিয় ব্যান্ডের কনসার্ট।

নগরবাউল-ওয়ারফেজসহ ৫ ব্যান্ডের কনসার্ট ২৩ অক্টোবর

দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছে। কনসার্টটি ‘রক অ্যান রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায়।

এদিনের কনসার্টে পাঁচ ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুলও একক পরিবেশনায় অংশ নেবেন। কনসার্টটি নিয়ে ইতোমধ্যে ব্যান্ডসংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

টিকিট বিক্রির কাজ শুরু হয়েছে গতকাল থেকে ই-টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। তবে একটি টিকিট দিয়ে ভেন্যুতে একবারই প্রবেশ করা যাবে, বের হয়ে গেলে পুনরায় প্রবেশ করা যাবে না।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টটি আয়োজনের জন্য প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছে। তারা আশা করছেন, নির্ধারিত তারিখে কনসার্টটি সফলভাবে অনুষ্ঠিত হবে। ২০২২ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির কনসার্ট আয়োজন করছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস।

আগের আসরগুলোর মাধ্যমে রকসংগীতপ্রেমীদের মাঝে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছে এই কনসার্ট ফ্র্যাঞ্চাইজি। এবার পাঁচ জনপ্রিয় ব্যান্ডের উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলে ধারণা করছেন আয়োজকরা।

বিজ্ঞাপন