বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

রোস্টন চেজকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

দলে নেই দলের দুই ক্রিকেটার শাই হোপ ও অভিজ্ঞ পেসার আলজারি জোসেফ। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী, তিন সংস্করণে খেলার ধকল সামলাতে শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, ইনজুরি ঝুঁকি এড়াতে আলজারি জোসেফকে দলে রাখা হয়নি। তবে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার কেভিন উইকম, যিনি ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে টানা তিনটি সেঞ্চুরি করেছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরি রয়েছে কেভিনের। পেস আক্রমণে অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে থাকবেন শামার জোসেফ ও জেডন সিলস। স্পিন বিভাগে ভরসা জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপ।

ব্যাটিংয়ে জন ক্যাম্পবেলের ফেরা দলকে স্বস্তি দেবে। তিনি হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন।

১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

বিজ্ঞাপন