বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটি আগামী ১ বছরের জন্য গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনকে নিযুক্ত করা হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া এই কমিটিতে জামায়াতের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী শিশির মনিরকে সদস্য করা হয়েছে।
অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, জসীম উদ্দীন সরকার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, মোহাম্মদ হোসেন লিপু, মো. নাজিম উদ্দিন চৌধুরী, আলী আসগর, সৈয়দ নজরুল ইসলাম এবং মাহফুজুর রহমান মিলন।