বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আসলাম চৌধুরীর শপথ বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

আসলাম চৌধুরীর শপথ বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করেছে তার সমর্থকেরা।

আসলাম চৌধুরীর শপথ বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরীর শপথ বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছে তার সমর্থকেরা। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে ১ ঘণ্টা ধরে সীতাকুন্ডের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তারা।

আন্দোলনকারীরা রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করেন, যার ফলে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ৪-৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকে পড়ে।

সড়ক অবরোধের পাশাপাশি সিটি গেট পর্যন্ত বিক্ষোভ মিছিলও করেন আসলাম চৌধুরীর কর্মী-সমর্থকেরা। এ সময় তারা আদালতের রায় পুনর্বিবেচনার দাবি জানান এবং জনপ্রতিনিধি হিসেবে শপথ নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান করেন।

উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন মেম্বার জানান, তারা আদালতের প্রতি শ্রদ্ধা জানান, তবে জনগণের রায়কেও গুরুত্ব দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, আদালত শিগগিরই আসলাম চৌধুরীকে শপথ নিতে নির্দেশনা দেবেন।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবসার জানান, অবরোধের কারণে ১ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে তারা মিছিল নিয়ে সিটি গেইট অভিমুখে গিয়ে সড়ক অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন