শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রিকশা গ্যারেজে মালিকের গলাকাটা মরদেহ, টাকা লুটের অভিযোগ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নতুন সরকারকে বড় চ্যালেঞ্জ কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত
রাজনীতি

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে।

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মামলায় ফজলে করিম চৌধুরীসহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন পাঁচজন, বাকিরা পলাতক রয়েছেন।

আগামী ৬ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। গতকাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে আসামিপক্ষ। তারা টানা তিন কার্যদিবসে অব্যাহতি চেয়ে শুনানি করেন।

এর আগে, ৫ এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন এবং ৭ এপ্রিল তিন অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২। ২২ জুন মামলার প্রাথমিক দায় বিবেচনায় নিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন।

বিজ্ঞাপন