শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রিকশা গ্যারেজে মালিকের গলাকাটা মরদেহ, টাকা লুটের অভিযোগ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নতুন সরকারকে বড় চ্যালেঞ্জ কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত
রাজনীতি

হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা

হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ রায় ঘোষণা করেন।

রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন ইনু। বাংলাদেশ টেলিভিশন এই রায়ের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ থেকে ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। প্রতিবেদন যাচাই-বাছাইয়ের পর ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একইদিন ইনুর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২।

এরপর প্রসিকিউশন ও আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে ২ নভেম্বর সুনির্দিষ্ট আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। আজ রায় ঘোষণার পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ইনুকে দেওয়া সাজায় তাঁরা সন্তুষ্ট নন এবং সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে ট্রাইব্যুনাল। তাই এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন।

বিজ্ঞাপন