বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

ধানমন্ডিতে নতুন স্টোর চালু করল ব্লুচিজ

ধানমন্ডিতে ব্লুচিজের নতুন ফ্যাশন স্টোর উদ্বোধন, আধুনিক ফ্যাশনের নতুন সম্ভার।

ধানমন্ডিতে নতুন স্টোর চালু করল ব্লুচিজ

রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নতুন এই ফ্যাশন হাউস যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে ধানমন্ডি এলাকার ফ্যাশনপ্রেমী, অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। নতুন স্টোরে প্রিমিয়াম পাঞ্জাবি, নারীদের এক্সক্লুসিভ পোশাক, ওয়েস্টার্ন টপস, শার্ট, প্যান্ট, টি-শার্ট, ডেনিম, ওয়েস্টকোট, পোলো শার্টসহ বিভিন্ন ধরনের ক্যাজুয়াল ও ফরমাল পোশাক রাখা হয়েছে।

ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান বলেন, ‘ধানমন্ডিতে আমাদের নতুন ফ্যাশন হাউস উদ্বোধন ব্লুচিজের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমাদের লক্ষ্য এমন ফ্যাশন তৈরি করা, যা ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য প্রকাশের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যকেও সম্মান করে।’

অনুষ্ঠানে ব্লুচিজের সহপ্রতিষ্ঠাতা সিমিন জামান এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ফজলে রাব্বী উপস্থিত ছিলেন। তারা অতিথি ও ফ্যাশনপ্রেমীদের নতুন ফ্যাশন হাউস ঘুরে দেখার আমন্ত্রণ জানান।

ব্লুচিজ জানায়, উদ্ভাবনী নকশা, প্রিমিয়াম মান, স্বাচ্ছন্দ্য ও গ্রাহকসেবার সমন্বয়ে তারা দেশের ফ্যাশন খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে। নতুন স্টোরটি ধানমন্ডির সাত মসজিদ সড়কের গওসিয়া টুইন পিক ভবনে অবস্থিত।

বিজ্ঞাপন