বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় আইনের আওতায় আনার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় আইনের আওতায় আনার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার ধৈর্য ধরছে, তবে আত্মরক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করতে পারবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে এবং একজন সংসদ সদস্যের বাড়িতেও হামলা চালিয়েছে। তিনি বলেন, আগুন দিয়ে মানুষ পোড়ানোই তাদের স্বভাব।

মন্ত্রী আরও বলেন, 'আজ হোক, কাল হোক— ভিডিও ফুটেজ দেখে যারা থানা জ্বালিয়েছে, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের সবাইকে আইনের হেফাজতে নেওয়া হবে।' তিনি সতর্ক করেন যে, তথাকথিত পতিত শক্তি যারা পালিয়ে গেছে, তারা রাজনীতি করতে পারবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলটির চরিত্রে ভদ্রতা, সভ্যতা ও গণতন্ত্রের চর্চা নেই; বরং রয়েছে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা বাংলাদেশের জন্য নিজেদের অগ্রহণযোগ্যতা প্রমাণ করছে।

এ সময় সীমান্তের ওপার থেকে উসকানিদাতাদের পাতা ফাঁদে পা না দিতে গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন