মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

লালমনিরহাটে আধুনিক পদ্ধতিতে সবজি চাষে কৃষকদের আগ্রহ

লালমনিরহাটে আধুনিক পদ্ধতিতে সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। মালচিং পেপার ব্যবহারে উৎপাদন খরচ কমছে।

লালমনিরহাটে আধুনিক পদ্ধতিতে সবজি চাষে কৃষকদের আগ্রহ

লালমনিরহাটে আধুনিক পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা। অতিবৃষ্টি ও তীব্র রোদের ক্ষতি থেকে ফসল রক্ষায় জেলার বিভিন্ন এলাকায় মালচিং পেপার ব্যবহার করা হচ্ছে। এর ফলে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলন বেড়েছে চাষিদের।

কৃষি বিশেষজ্ঞদের মতে, মালচিং পেপার ব্যবহারের ফলে মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা রক্ষা হয়, যা উৎপাদন প্রক্রিয়াকে সহজ করে। জমি প্রস্তুতের পর মালচিং পেপার বিছিয়ে দেওয়া হয়, যা ফসলের রোগবালাই কমাতে সাহায্য করে।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মতিউল আলম বলেন, ‘কৃষিতে মালচিং ব্যবহার একটি ভালো দিক। এ পদ্ধতিতে সবজি চাষ করলে জমিতে দেওয়া সার নষ্ট হয় না এবং ভালো ফলন আশা করা যায়।’

সনাতন পদ্ধতির পাশাপাশি এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকেরা আগ্রহী হয়ে উঠছেন। মাটির গুণাগুণ পরীক্ষা করে পরিমাণ মতো জৈব সার প্রয়োগের ফলে অতিরিক্ত খরচ সাশ্রয় হচ্ছে।

এছাড়া, লালমনিরহাটে লতাজাতীয় সবজি চাষেও আধুনিকতার ছোঁয়া এসেছে। মাচা তৈরিতে বাঁশের পাশাপাশি নেট ও সুতা ব্যবহার করা হচ্ছে, যা গাছের পরিচর্যা সহজ করে এবং ফসলকে নিরাপদ রাখে।

বিজ্ঞাপন