রাজধানীর তেজগাঁওয়ে অবৈধভাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার মজুদ করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার 'মায়ের দোয়া' নামের ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটির বাইরে সাইনবোর্ড না থাকলেও ভেতরে গিয়ে কয়েকশ' সিলিন্ডার পাওয়া যায়, যার অধিকাংশই খালি ছিল।
ভোক্তা অধিকার কর্মকর্তাদের দাবি, প্রতিষ্ঠানটি বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সিলিন্ডার মজুদ করে আসছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যথাযথ ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা এবং লাইসেন্স ও মূল্যতালিকা দেখাতে না পারার অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, দোকানির দাবি, রোববার রাতে গ্যাসভর্তি কয়েকটি সিলিন্ডার আনা হয়েছে। তবে তিনি এই দাবির পক্ষে কোনো নথিপত্র দেখাতে পারেননি।
অবশেষে, প্রতিষ্ঠানটিকে সতর্ক করে মজুদদারীর দায়ে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।