শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ আন্তর্জাতিক সংলাপ

ঢাকায় শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ আন্তর্জাতিক ভূরাজনৈতিক সংলাপ।

ঢাকায় শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ আন্তর্জাতিক সংলাপ

আন্তর্জাতিক ভূরাজনৈতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন–২০২৬’ শনিবার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে। এই তিন দিনব্যাপী সম্মেলনটি ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক পুনর্বিন্যাস, জলবায়ু সংকট এবং রাষ্ট্র ও সমাজের চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

আয়োজকরা জানান, এই আয়োজনটি বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কৌশলগত সংলাপ হিসেবে পরিণত হবে। ‘বে অব বেঙ্গল কনভারসেশন–২০২৬’ বঙ্গোপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে।

সম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিবিদ, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ঢাকায় আসা শুরু করেছেন।

বিজ্ঞাপন