বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

নাটোরে ধরা পড়ল ১৪ কেজির বিশাল চিতল মাছ

নাটোরের নলডাঙ্গায় ধরা পড়ল ১৪ কেজির বিশাল চিতল মাছ।

নাটোরে ধরা পড়ল ১৪ কেজির বিশাল চিতল মাছ

নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকায় বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল চিতল মাছ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় এক তরুণ বারনই নদীতে মাছটি ধরে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মাছটি সোনাপাতিল বাজারে নিয়ে ওজন করা হলে এর ওজন ১৩ কেজি ৭০০ গ্রাম ধরা পড়ে। পরে ওই মাছটি ১১ হাজার ৪৭৫ টাকায় বিক্রি করা হয়।

মাছটি ধরা পড়ার খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে, তা দেখতে বাজারে মানুষের ভিড় জমে যায়। ওই তরুণ পরে মাছটি পশ্চিম সোনাপাতিল গ্রামের জামিল হোসেন, আনোয়ার হোসেন, শামীম হোসেন, শফি উদ্দিন, আবদুল মতিন ও ফজলুর রহমানের কাছে প্রতি কেজি ৮৫০ টাকা দরে বিক্রি করেন।

মোট ১১ হাজার ৪৭৫ টাকার এই মাছ স্থানীয় বাজারে একটি বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়ায় এবং এলাকার মাছ ধরার ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হয়।

বিজ্ঞাপন