বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ মুখোমুখি ইন্দোনেশিয়ার

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ আজ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে খেলবে।

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ মুখোমুখি ইন্দোনেশিয়ার

ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাংলাদেশের জন্য এই ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতার। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে হেরে মালয়েশিয়ার কাছে ৩-০ এবং সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে।

তবে, বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দলের খেলোয়াড় হামজা, শমিত ও জামালরা গ্রুপ পর্বের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চান।

একইদিন অপর ম্যাচে সি জালাক হারুপাত স্টেডিয়ামে মালয়েশিয়া ও সিঙ্গাপুর পরস্পরের মুখোমুখি হবে। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

বিজ্ঞাপন