সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার এবং স্থানীয় বিএনপি নেতা আব্দুল বারেক প্রধানের মধ্যে রাজনৈতিক আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জের ধরে হামলা শুরু হয়। প্রথমে বারেক বাহিনীর সদস্যরা রবির দলের ওপর আক্রমণ চালায়, পরে পাল্টা হামলা শুরু হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

পুলিশ জানায়, সংঘর্ষের সময় উভয় পক্ষের সদস্যরা ইট, পাথর ও টেঁটা নিক্ষেপ করেছেন। আহতদের মধ্যে কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছে। যদিও স্থানীয়ভাবে জানা গেছে, আহতের সংখ্যা ৩০ জনেরও বেশি।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘আমরা ১৫ জন আহতকে শনাক্ত করেছি, যারা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’

বিজ্ঞাপন