বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুরের ঘটনা

কুমিল্লায় জামায়াতের আমীর নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুরের ঘটনা

কুমিল্লা মহানগর জামায়াতের আমীর নির্বাচনকে সামনে রেখে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর্তমান সেক্রেটারি জেনারেল মু. মাহবুবর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর মহানগর জামায়াতের কার্যালয়ে মোগলটুলি এলাকায় ফারুকী হাউসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

মহানগর জামায়াতের একটি সভা চলাকালীন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ককটেলের বিস্ফোরণ ঘটে। জামায়াতের একটি সূত্র জানায়, মহানগর জামায়াতের বর্তমান আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদকে বিভাগীয় দায়িত্ব প্রদানের লক্ষ্যে ঢাকায় ‘এটাচ’ করা হয়েছে।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ‘সিনিয়র’ একজনকে আমীরের দায়িত্ব দেওয়া হবে। এই বিষয়টি নিয়ে দুটি গ্রুপ সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। বুধবার সন্ধ্যায় মাহবুবর রহমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী আমীর কাজী দ্বীন মোহাম্মদ হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। তিনি বলেন, "প্রকৃত ঘটনা হচ্ছে ১৪ অক্টোবর বুধবার রাত ৭টার দিকে পূর্ব নির্ধারিত একটি সভা চলছিল। কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হই হট্টগোল করে। তারা শোর চিৎকার করে চলে যাওয়ার সময় একটি গাড়ি ভাঙচুর করে।"

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, "জামায়াতের আমির নির্বাচন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

বিজ্ঞাপন