কোকরোচ জনতা পার্টি–সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ শুক্রবার ভারতের দিল্লির সেন্ট্রাল পার্কে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান। বুধবারের এক লাইভ প্রতিবেদনে বিবিসি বাংলা এই তথ্য জানিয়েছে।
অভিজিৎ দীপ বলেন, 'আপনারা সবাই জানেন যে তেরঙ্গা ওড়ানোর কারণে সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কাকে জেলে পাঠানো হয়েছে।' তিনি দেশপ্রেমিক এবং তেরঙ্গাপ্রেমী মানুষদের তেরঙ্গা নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন।
তিনি আরও উল্লেখ করেন, 'আমরা আমাদের তেরঙ্গা ওড়াব এবং মানুষকে বুঝিয়ে দেব যে তেরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয়।' অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি 'তেরঙ্গা মার্চ' বের করেন।
অভিজিৎ দীপ বলেন, 'আমার তেরঙ্গা আমার গৌরব এবং আমি এটি ওড়াতেই থাকব।' তিনি জানান, 'এমনও হতে পারে যে আমাকেও জেলে পাঠানো হতে পারে, তবে তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।'