কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনায় আমার বাংলাদেশের (এবি পার্টি) কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানিকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সামদানিকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, গোলাম মোহাম্মদ সামদানিকে এখন থেকে দলের কোনো পরিচয় দিতে পারবেন না। এবি পার্টির পক্ষ থেকে এ বিষয়ে সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
গতকাল সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াতের আমির নির্বাচনকে কেন্দ্র করে সেক্রেটারি মাহবুবুর রহমানকে আমির করার আলোচনা চলাকালে মহানগর নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সমর্থকদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়।
এই ঘটনায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে গোলাম মোহাম্মদ সামদানি অতর্কিতভাবে লাঠি দিয়ে মাহবুবুর রহমানের গাড়ির গ্লাস ভাঙচুর করেন।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে আজ তাকে এবি পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়।