শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ইমরান খানের দেশ ছাড়ার নির্দেশের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে আবেদন

ইমরান খান দেশ ছাড়ার নির্দেশের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইমরান খানের দেশ ছাড়ার নির্দেশের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে আবেদন

ভারতের চলমান বিক্ষোভে অংশ নেওয়ার কারণে দেশ ছাড়ার নির্দেশ পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। এ নির্দেশের বিরুদ্ধে তিনি মুম্বাই হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইমরান খানের আইনজীবীরা জানান, আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) মুম্বাই হাইকোর্টে জরুরি শুনানির আবেদন জানিয়ে পিটিশন দাখিল করা হবে। আইনজীবী জুলফিকার মেমন, পারভেজ মেমন এবং চিরাগ নায়েকের সমন্বয়ে গঠিত তার আইনি দল বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবীরা দাবি করেছেন, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের প্রতিবাদ বা বিক্ষোভে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।

এদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপ এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, একজন মার্কিন নাগরিক মেরি মিলবেন বিজেপির পক্ষে কথা বলতে পারেন, কিন্তু ওসিআই কার্ডধারী ইমরান বিজেপির বিরুদ্ধে কিছু বলতে পারেন না।

মুম্বাই পুলিশের দেওয়া নোটিশে ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। তিনি মার্কিন নাগরিক বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে। গত ১০ অক্টোবর, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন তিনি।

এ সময় তার সঙ্গে অভিনেত্রী লেখা ওয়াশিংটনসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ, তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশের অভিযোগ, বিদেশি নাগরিক হয়েও রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে ওসিআই কার্ডের শর্ত লঙ্ঘন করেছেন ইমরান। তবে ইমরান খান বলেছেন, তিনি মুম্বাইয়ের বাসিন্দা হিসেবে মানুষের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিয়ে উদ্বেগ থেকেই বিক্ষোভে যোগ দেন।

বিজ্ঞাপন