বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের নিম্নমানের খাবার, শতাধিক শিক্ষার্থী অসুস্থ

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী।

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের নিম্নমানের খাবার, শতাধিক শিক্ষার্থী অসুস্থ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় শতাধিক শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, পচা ও নিম্নমানের খাবার সরবরাহ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

২৪ সেপ্টেম্বর মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে ২৯ শিক্ষার্থী অসুস্থ হন। এর তিন দিন আগে, মধুপুরসহ তিনটি বিদ্যালয়ের অর্ধশত শিশু প্যাকেটজাত দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

চলতি বছরের জানুয়ারি থেকে বালিয়াডাঙ্গী উপজেলার ১৩৮টি স্কুলে পাইলট প্রকল্প হিসেবে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয়, যেখানে প্রায় সাড়ে ১৪ হাজার শিক্ষার্থীর জন্য মিড ডে মিল সরবরাহ করা হয়।

ইএসডিও, রংপুর ডেইরি ও প্রাণ কোম্পানির মাধ্যমে ডিম, বনরুটি, দুধ ও বিস্কুট সরবরাহ করা হচ্ছে। তবে ইএসডিও সুপারভাইজার মোছা. লাইলা বেগম দাবি করেছেন, এই অসুস্থতার কারণ কৃমিনাশক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহিল সাফি জানিয়েছেন, পচা ও নিম্নমানের খাবার সরবরাহ করা হয়েছে, যা খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় জানান, এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং শিশুদের নিরাপত্তার স্বার্থে তদারকি বাড়ানো হবে। অভিভাবকদের পুষ্টি নিশ্চিতে উদ্যোগ নিতে হবে এবং খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন