বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দূর্গা পূজায় ৫ দিনের ছুটি ঘোষণা

দূর্গা পূজায় এবার ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

দূর্গা পূজায় ৫ দিনের ছুটি ঘোষণা

সরকারি এক নির্বাহী আদেশে এবারের দূর্গা পূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়, যেখানে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।

এ বছর পূর্বঘোষিত ছুটি ছিল ২০ ও ২১ অক্টোবর (মঙ্গলবার ও বুধবার)।

সরকার ২২ অক্টোবর, বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে।

এতে শুক্রবার ও শনিবারের (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ৫ দিনের ছুটিতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন