বিদ্যুৎ সমস্যা নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ও প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে 'জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে নিজস্ব গ্যাস সীমিত। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বিদেশিদের বিভিন্ন কারিগরি সহায়তা নিয়ে অর্জন করতে হয়। বিদ্যুৎ উৎপাদনে কয়লা ও গ্যাসের প্রয়োজন হয়, যা বিদেশ থেকে আমদানি করতে হয় ডলারে।
তিনি আরও বলেন, "বিদেশি মুদ্রা দিয়েই কেনাকাটা করতে হয়। আওয়ামী লীগের ১৬ বছরের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশে বিদেশি মুদ্রার অভাব দেখা দিয়েছে। এ কারণে সরকারকে বিদেশি মুদ্রা রেখে কাজ করতে হচ্ছে।"
এর আগে, প্রতিমন্ত্রী মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই শহীদদের খবর জিয়ারত করেন।