শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

রদ্রির বার্সেলোনায় যোগদান চূড়ান্ত, ৬৫.৪ মিলিয়নে চুক্তি

রদ্রি ৬৫.৪ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন।

রদ্রির বার্সেলোনায় যোগদান চূড়ান্ত, ৬৫.৪ মিলিয়নে চুক্তি

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি অবশেষে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন। কাতালান ক্লাবটি ৬৫.৪ মিলিয়ন পাউন্ডে রদ্রিকে দলে ভেড়াতে সম্মতি পেয়েছে ম্যানচেস্টার সিটির।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রদ্রি বার্সেলোনার সঙ্গে চার বছরের চুক্তিতে সম্মতি জানিয়েছেন। আগামী সপ্তাহে ক্যাম্প ন্যুতে আনুষ্ঠানিকভাবে দলবদর সম্পন্ন করার কথা রয়েছে।

২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৬২.৮ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন রদ্রি। সাত মৌসুমে ২৯৮ ম্যাচ খেলে তিনি ১২টি বড় শিরোপা জিতেছেন।

ম্যানসিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ ছিল আরও এক বছর। ক্লাবটি তাকে নতুন চুক্তিতে রাখার চেষ্টা করলেও বার্সেলোনার প্রস্তাব গ্রহণ করতে বাধ্য হয়েছে।

তবে, চোটের কারণে রদ্রির দলবদরের সময়টা কিছুটা ভিন্ন। পিঠে অস্ত্রোপচারের পর শুক্রবার সিটির অনুশীলনে ফিরলেও, রোববার আর্সেনালের বিপক্ষে খেলা কমিউনিটি শিল্ডের ম্যাচে অংশ নেননি তিনি।

বিজ্ঞাপন