সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বার্সেলোনা ১০ মিলিয়ন ইউরোতে গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভেড়াচ্ছে

বার্সেলোনা ১০ মিলিয়ন ইউরোতে গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভেড়াচ্ছে, চুক্তি প্রায় চূড়ান্ত।

বার্সেলোনা ১০ মিলিয়ন ইউরোতে গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভেড়াচ্ছে

গ্রীষ্মকালীন দলবদলের শেষ সময়ে এসে নতুন স্ট্রাইকারের সন্ধানে বার্সেলোনা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর কাতালান ক্লাবটি বিকল্প হিসেবে জেসুসকে নিচ্ছে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে বার্সা ইউনিভারসাল জানিয়েছে, আর্সেনালের সঙ্গে জেসুসের চুক্তি প্রায় চূড়ান্ত।

রোমানোর পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল, দুই ক্লাবের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে। বার্সেলোনাকে জেসুসকে দলে নিতে শুরুতে মাত্র ১০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে, যার সঙ্গে কিছু পারফরম্যান্সভিত্তিক শর্ত যুক্ত থাকবে।

জেসুসের বর্তমান চুক্তির মেয়াদ চলতি মৌসুমে শেষ হওয়ার কারণে বার্সেলোনা কম পারিশ্রমিকে তাকে দলে নিতে পারছে। যদিও সাম্প্রতিক সময়ে চোটের কারণে তিনি ভুগেছেন, তবে বর্তমানে সুস্থ হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়।

বিশ্লেষকরা মনে করছেন, ১০ মিলিয়ন ইউরোতে জেসুসকে দলে নেওয়া বার্সেলোনার জন্য একটি বড় সাফল্য হতে পারে। ইংলিশ প্রিমিয়ার লিগে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা, যেখানে তিনি ম্যানচেস্টার সিটির হয়ে ৯৫টি এবং আর্সেনালের হয়ে ৩২টি গোল করেছেন।

বার্সেলোনার তরুণ দলের জন্য জেসুস অভিজ্ঞতা ও আক্রমণভাগে বাড়তি শক্তি যোগ করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। রোমানোর তথ্য অনুযায়ী, সোমবার জেসুসের মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে এবং দলবদলের শেষ দিনের মধ্যেই চুক্তি সম্পন্ন হতে পারে।

জেসুস বার্সেলোনায় যোগ দেওয়ার সুযোগকে স্বপ্নের মতো দেখছেন। আর্সেনালের অনুমতি নিয়ে মেডিকেল পরীক্ষার জন্য তিনি কাতালান শহর বার্সেলোনায় যাবেন।

বিজ্ঞাপন