মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
আন্তর্জাতিক

ইরানের সামরিক কৌশলে পরিবর্তন: 'ডিফেন্সিভ' থেকে 'অফেন্সিভ'

ইরান সামরিক কৌশলে পরিবর্তন এনে 'অফেন্সিভ' অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছে।

ইরানের সামরিক কৌশলে পরিবর্তন: 'ডিফেন্সিভ' থেকে 'অফেন্সিভ'

যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে সামরিক অবস্থান বদলের ইঙ্গিত দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি জানিয়েছেন, প্রয়োজনে ডিফেন্সিভ থেকে অফেন্সিভ স্ট্র্যাটেজিতে যাবে ইরান।

রোববার (১৬ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে জাভানি বলেন, ভবিষ্যতে তেহরানের সামরিক পদক্ষেপে ‘আক্রমণাত্মক’ বৈশিষ্ট্য দেখা যেতে পারে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের কৌশলে ‘আমূল পরিবর্তন’ আনতে পারে।

জাভানি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির নতুন নিয়োগসংক্রান্ত আদেশের আলোকে সামরিক পদক্ষেপ নীতিগতভাবে প্রতিরক্ষামূলক হলেও এর ধরন এখন ‘আক্রমণাত্মক’ হতে পারে। এর লক্ষ্য হবে প্রতিপক্ষের বিরুদ্ধে আগাম কৌশলগত চমক তৈরি করা এবং সর্বোচ্চ মাত্রার প্রতিরোধক্ষমতা নিশ্চিত করা।

জাভানির এই বক্তব্য এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে। ১৭ আগস্ট যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ইসলামাবাদের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতার মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, তেহরান বলেছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি। অন্যদিকে পাকিস্তানি সূত্রের দাবি, ওয়াশিংটন ও তেহরান সমঝোতাটি বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। পাকিস্তান সরকারের কয়েকটি সূত্র গত ১২ আগস্ট আনাদুলু এজেন্সিকে জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের যুদ্ধবিরতি আরও বাড়াতে সম্মত হয়েছে। তবে কতদিনের জন্য তা বাড়ানো হবে, সে বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ইরানি জেনারেলের আক্রমণাত্মক সামরিক অবস্থানের ইঙ্গিত নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন