রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজে আমিরাতের ট্যাংকারে হামলা, ইরানকে দায়ী

হরমুজ প্রণালিতে আমিরাতের ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী করেছে আবুধাবি।

হরমুজে আমিরাতের ট্যাংকারে হামলা, ইরানকে দায়ী

হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি সরকারি ট্যাংকারে হামলা হয়েছে। হামলার জন্য ইরানকে দায়ী করে নিন্দা জানিয়েছে আমিরাত। বৃহস্পতিবার সন্ধ্যায় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির দুটি জাহাজ হামলার শিকার হয়।

আমিরাতের অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। এর আগে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিকে নাকচ করে দেয় ইরান। দেশটির সামরিক বাহিনী জানায়, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজই প্রণালি পার হতে পারবে না।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সহযোগী সংগঠন বাসিজ বাহিনীর প্রধান সম্প্রতি দাবি করেছেন যে, হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র ভুয়া গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে বারবার ভুল হিসাব করছে। তিনি মন্তব্য করেন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র এবার আরো বড় ভুল করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে আছে বলে দাবি করে আসছেন এবং সাম্প্রতিক সময়ে এই দাবি পুনর্ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন