রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশের ঘটনা

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশের ঘটনা ও ইসরায়েলি সহিংসতা বৃদ্ধি।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশের ঘটনা

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। সম্প্রতি, বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পশ্চিম তীরের কুসরা এলাকায় গত রোববার থেকে তিনটি বাড়ি ঘিরে রেখেছিলেন ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। এ সময় বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

কুসরার মেয়র জানান, পুরো গ্রামকে সামরিক এলাকা ঘোষণা করে ফিলিস্তিনিদের বাড়ি ছাড়তে বলা হয়েছে। তিনি আরও জানান, তাদের কয়েকটি বাড়ি ব্যারাক হিসেবেও ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি বাহিনী দাবি করছে, স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক আইনের অধীনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন