হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস নিউজ এই তথ্য জানায়। উভয় জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম সংস্থা জানায়, ওমানের লিমা থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে একটি ট্যাঙ্কারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে, যার ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।
এদিকে, হামলার পর ইরান সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে, এর আগে আইআরজিসি হরমুজে জাহাজ নির্দেশনা না মানলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি দেয়।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বলেন, "হুমকি মুখে আলোচনা শুরু হবে না।" এই মন্তব্যের মাধ্যমে তিনি পরিস্থিতির জটিলতা তুলে ধরেন।