শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত

দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম ও শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যাপক বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'ন্যাশনাল নিউজ এজেন্সি' (এনএনএ) এ তথ্য নিশ্চিত করেছে।

এনএনএ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সময় মধ্যরাতে মাশা আল-মানসৌরি এলাকায় ইসরায়েলি বাহিনী শক্তিশালী বিস্ফোরণ ঘটায় এবং আকাশ থেকে বিস্ফোরকভর্তি কনটেইনার নিক্ষেপ করে।

এছাড়া, মাজদাল জুন ও আল-মানসৌরির উপকণ্ঠসহ পার্শ্ববর্তী পাহাড়ি উপত্যকাগুলোতে ভারী মেশিনগান থেকে অবিরাম গুলিবর্ষণ করা হচ্ছে। বেইত ইয়াহুন, হাদাহা এবং কউনিন এলাকায়ও দফায় দফায় বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে, যার বিকট শব্দ উপকূলবর্তী গ্রামগুলো থেকেও স্পষ্টভাবে শোনা যায়।

ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন দক্ষিণ লেবাননের আকাশে টানা চক্কর দিচ্ছে, যা স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে স্থানীয় জনগণের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন