শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুর্দশার খবর ভুল উপস্থাপন: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুর্দশা নিয়ে ভুল তথ্যের অভিযোগ করেছেন।

ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুর্দশার খবর ভুল উপস্থাপন: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিকদের দুর্দশা ও মনোবল ভেঙে পড়ার খবরকে ভুল ও অসত্য হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

১৪ আগস্ট, বৃহস্পতিবার পানামা সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের সঠিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মন্ত্রী জানান, দীর্ঘ ও চ্যালেঞ্জিং মিশনে থাকা সত্ত্বেও প্রতিটি নাবিক ও ক্রু সদস্যের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মার্কিন সামরিক বাহিনী কাজ করছে।

তিনি নাবিকদের আত্মত্যাগ, নিষ্ঠা ও সাহসিকতার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের অবিচল দায়িত্ব পালনের প্রশংসা করেন।

বিজ্ঞাপন