মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

শপিংমল ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশনা

শপিংমল ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

শপিংমল ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকার দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে।

১২ আগস্ট রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে বলা হয়, ১২ আগস্ট থেকেই শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

নতুন নির্দেশনার ফলে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। এছাড়া, মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

সরকারের এই নির্দেশনা দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবাগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। পূর্বে, ১১ জুন জারি করা নির্দেশনায় রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হলো।

বিজ্ঞাপন