মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

দোকান ও মার্কেট খোলার সময় বাড়ল রাত ৯টা পর্যন্ত

সরকার দোকান ও মার্কেট খোলার সময় বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করেছে।

দোকান ও মার্কেট খোলার সময় বাড়ল রাত ৯টা পর্যন্ত

সরকার দোকানপাট ও মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১২ জুন ২০২৬ থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান ও মার্কেট খোলা থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নতুন সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ঔষধের দোকান এই আওতার বাইরে থাকবে।

চিঠিতে আরো বলা হয়েছে, সকল বিলবোর্ডের বাতি রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের কারণে গত ১ জুন থেকে দোকান ও মার্কেট রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৯টা পর্যন্ত খোলার অনুমতি দেওয়ায় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, 'এই সিদ্ধান্তের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই।'

বিজ্ঞাপন