শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, রোগীদের সরিয়ে নিতে নির্দেশ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, রোগীদের দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে সরকার।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, রোগীদের সরিয়ে নিতে নির্দেশ

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. বাবুল হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

এছাড়া, হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন