মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

কক্সবাজারে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে মানববন্ধন

কক্সবাজারে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজারে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে মানববন্ধন

কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার দ্রুত চালু এবং আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স রোগীদের কল্যাণে ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্সের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কক্সবাজারের মতো পর্যটন নগরী ও জনবহুল এলাকায় কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা অত্যন্ত জরুরি। কিন্তু দীর্ঘ তিন বছর ধরে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের সব যন্ত্রপাতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে।

প্রয়োজনীয় অবকাঠামো থাকলেও দীর্ঘ সময় ধরে সেবাটি চালু না হওয়ায় অসহায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আগামী ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে যাচ্ছেন। বক্তারা তার এই সফরে ডায়ালাইসিস সেন্টারটি চালুর ঘোষণার প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়া রোগীদের প্রাণ রক্ষায় হাসপাতালের আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সটি অবিলম্বে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার আহ্বান জানানো হয়। এই দাবি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চান মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।

বিজ্ঞাপন