শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জামালপুর সীমান্তে ২৪ ঘণ্টা শূন্য রেখায় আটকে থাকা বৃদ্ধ উদ্ধার

জামালপুর সীমান্তে ২৪ ঘণ্টা শূন্য রেখায় আটকে থাকা বৃদ্ধকে উদ্ধার করেছে বিজিবি।

জামালপুর সীমান্তে ২৪ ঘণ্টা শূন্য রেখায় আটকে থাকা বৃদ্ধ উদ্ধার

জামালপুর সীমান্তে ২৪ ঘণ্টা শূন্য রেখায় আটকে থাকা ষষ্টি চন্দ্র বর্মন নামে এক বৃদ্ধকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া বৃদ্ধকে পরে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। ষষ্টি চন্দ্র বর্মন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন।

পরিবারের সদস্যরা জানান, পরিচয় নিশ্চিত করার পর তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে, তিনি কতদিন ধরে ভারতে অবস্থান করছিলেন অথবা কীভাবে ভারতে গেছেন তা এখনও জানা যায়নি।

গতকাল বুধবার কামালপুর সীমান্তে বিএসএফের দ্বারা ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল।

বিজ্ঞাপন