শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পাবনায় ক্লাস চলাকালে ফ্যান পড়ে আহত হল শিশু শিক্ষার্থী

পাবনায় ক্লাস চলাকালে ফ্যান পড়ে আহত হয়েছে এক শিশু শিক্ষার্থী।

পাবনায় ক্লাস চলাকালে ফ্যান পড়ে আহত হল শিশু শিক্ষার্থী

পাবনায় ক্লাস চলাকালে একটি ফ্যান খুলে পড়ে এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণির ক্লাসে এই দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী তামজিদ, যিনি পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে, ক্লাস চলাকালীন সময়ে ফ্যানটি তার মাথার ওপর পড়ে। তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা ও ওষুধসহ অভিভাবককে ডেকে এনে বুঝিয়ে দিয়েছি।” তিনি আরও জানান, শিশুটির আঘাত গুরুতর নয় এবং তার পিতা কোনো অভিযোগ করেননি।

তিনি বলেন, “আমরা সবসময় স্কুলের বৈদ্যুতিক জিনিসগুলো চেক করি। দুর্ঘটনা ঘটার পর সকল ফ্যান পুনরায় পরীক্ষা করা হবে এবং ভেঙে যাওয়া ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান স্থাপন করা হবে।”

পাবনা পুলিশ লাইনস স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় মোট শিক্ষার্থীর সংখ্যা ১৬০০ জন।

বিজ্ঞাপন