সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে আইসিসিবির নতুন সতর্কতা

আইসিসিবি সতর্ক করেছে, আন্তর্জাতিক বাজারের সংকট বাংলাদেশের প্রবৃদ্ধি ও স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে আইসিসিবির নতুন সতর্কতা

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, সারসহ নিত্যপণ্যের দামে সরবরাহ সংকট বাংলাদেশের প্রবৃদ্ধি ও সামষ্টিক স্থিতিশীলতা ধরে রাখা কঠিন হতে পারে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) এ বিষয়ে সতর্কতা প্রকাশ করেছে।

আইসিসিবির ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল-জুন ২০২৬ এর বুলেটিনের সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে যে, এলডিসি উত্তরণও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি, গ্যাস, জাহাজ ভাড়া ও বিমা ব্যয় বাড়ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি হতে পারে।

আইসিসিবি ও অক্সফোর্ড ইকোনমিক্সের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক নীতি ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতিতে ব্যবসায়িক বিনিয়োগ ২০ হাজার ২০০ কোটি ডলার কমেছে।

এতে করে আমদানিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা দেশের সামষ্টিক অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনাকে চ্যালেঞ্জের সম্মুখীন করবে।

বিজ্ঞাপন