শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারতের মাটিতে স্বৈরাচারীদের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ

ভারতের মাটিতে স্বৈরাচারী বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগের, বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ভারতের মাটিতে স্বৈরাচারীদের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ও ফ‍্যাসিবাদীদের বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগের। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ভারতসহ বহুমাত্রিক সম্পর্ক রয়েছে এবং এসব বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। তবে, যে বিষয়গুলো জুলাই যোদ্ধা ও বাংলাদেশের জনগণকে আঘাত করে, সে বিষয়ে ভারত সরকারকে সতর্ক থাকতে হবে।

এছাড়া, ব্রিকসে বাংলাদেশ যোগদান করবে কি না, তা সরকারের সময় ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন