ব্রাজিল ও আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্কের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আর্জেন্টাইন প্রেসিডেন্টের 'চোর' আখ্যা দেয়ার প্রেক্ষিতে ব্রাজিল সরকার তার রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছে।
প্রেসিডেন্ট লুলা ডি সিলভা আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছেন। রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করবে ব্রাজিল চার্জ ডি অ্যাফেয়ার্সের মাধ্যমে।
ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সম্পর্ক গত আড়াই বছর ধরে শীতল হয়ে আছে। ২০২৩ সালের ডিসেম্বরে হাভিয়ের মিলেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই উত্তেজনা বৃদ্ধি পায়।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই ব্রাজিলের কট্টর ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসেনারোর সমর্থন দিয়েছেন, যা দুই দেশের মধ্যে আরও তিক্ততা সৃষ্টি করেছে।
মিলেই চলতি সপ্তাহে তিনবার লুলা ডি সিলভাকে 'চোর' বলে আখ্যা দিয়েছেন। এর প্রতিবাদে ব্রাজিল রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছে এবং আর রাষ্ট্রদূত পাঠানোর সিদ্ধান্ত নেয়নি।
এদিকে, আসন্ন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কেরও অবনতি ঘটেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করেছে।