মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

আ.লীগ নেতার মৃত্যু: আইসিইউতে হাতকড়া পরেই শেষ নিঃশ্বাস

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য মো. মিজানুর রহমান খান আইসিইউতে মৃত্যু বরণ করেছেন।

আ.লীগ নেতার মৃত্যু: আইসিইউতে হাতকড়া পরেই শেষ নিঃশ্বাস

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান (মনির খান) বুধবার বিকেল ৩টার দিকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দীর্ঘ প্রায় দুই মাস মৃত্যুর সঙ্গে লড়াই শেষে তার জীবনযুদ্ধ থেমে যায়। পরিবার সূত্রে জানা যায়, মনির খান পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের মৃত আব্দুল খালেক খানের ছেলে। তিনি রাজনৈতিক জীবনে যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরে ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড এলাকা থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে মোট ৯টি মামলা ছিল।

মনির খান ৯ জুন কারাগারে থাকা অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে ১৪ জুন আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই তিনি শেষ মামলায় জামিন পান, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি আর জাগেননি।

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার হাতে হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে পরিবারের আবেদনের পর হাতকড়া খুলে দেওয়া হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

মনির খানের জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এবং তাকে পটুয়াখালী সদর উপজেলা মাঠে দাফন করা হয়। দীর্ঘ কারাবাস ও চিকিৎসার পরও বাড়ি ফিরতে না পারার কারণে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন