হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা ইতিবাচক অগ্রগতির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।
৫ মাসের যুদ্ধের পর হরমুজ প্রণালি চালুর সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তির আলোকে বিনিয়োগকারীরা নিবিড় পর্যবেক্ষণ করছেন। অয়েল প্রাইজ ডটকমের সর্বশেষ তথ্যমতে, সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক পাঁচ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ ডলার ৬৭ সেন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৫ ডলার ৩৪ সেন্টে নেমে এসেছে।
এছাড়া, হরমুজ প্রণালি চালুর সম্ভাবনার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম টানা চতুর্থবার বেড়েছে। স্পট গোল্ডের দাম এক শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮৫ ডলারে পৌঁছেছে এবং মার্কিন গোল্ড ফিউচার শূন্য দশমিক নয় শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৫ ডলারে দাঁড়িয়েছে, যা গত জুনের পর সর্বোচ্চ।