বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
অর্থনীতি

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলো

বিশ্ববাজারে তেলের দাম কমেছে মার্কিন-ইরান সম্ভাব্য শান্তি চুক্তির আশায়।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলো

মার্কিন-ইরান সম্ভাব্য শান্তি চুক্তির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পর এই পরিবর্তন লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরান ও ওমানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবর বাজারে আসার পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

বাজারের সর্বশেষ তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রতি ব্যারেলে ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৯.০৮ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর ৫৩ সেন্ট বা ০.৭ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৭৪.৬৯ ডলারে কেনাবেচা হচ্ছে।

এর আগে বুধবার লেনদেনের শেষভাগে ব্রেন্ট ক্রুড সামান্য বাড়লেও ডব্লিউটিআই ক্রুডের দাম সামান্য কমে বন্ধ হয়েছিল।

বিজ্ঞাপন