বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
অর্থনীতি

ব্যাংকঋণের ৩৬ শতাংশ খেলাপি, সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা

ব্যাংকঋণের ৩৬ শতাংশ খেলাপি, সংকট মোকাবিলায় ১৮ মাসের পরিকল্পনা ঘোষণা করলেন গভর্নর।

ব্যাংকঋণের ৩৬ শতাংশ খেলাপি, সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানান, ব্যাংকের দেয়া মোট ঋণের ৩৬ শতাংশই খেলাপি, যা ব্যাংকিং খাতের জন্য অশনি সংকেত। তিনি বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর কোড নিয়ে আয়োজিত সেমিনারে এ তথ্য জানান।

গভর্নর বলেন, বিগত সরকারের অনিয়মের কারণে ২ কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছেন। তাই ব্যাংকিং খাত স্বাভাবিক করতে কঠোর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। এ সংকট মোকাবিলায় ১৮ মাসের একটি বিশেষ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

তিনি জানান, প্রথম ৬ মাসে বুলেট পেমেন্টের মাধ্যমে এক্সিটের সুযোগ প্রদান করা হবে। বাকি ১ বছরে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন ও অর্থ ঋণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। এই আইন দুটি আগামী সংসদ অধিবেশনেই পাস হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

মোস্তাকুর রহমান আরও জানান, বেসরকারি খাতে ঋণ বাড়াতে সেপ্টেম্বর থেকে ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ চালু করা হবে। এছাড়া, জুলাই যোদ্ধাদের সহায়তায় প্রতিটি উপজেলায় ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করার পরিকল্পনাও রয়েছে।

বিজ্ঞাপন